ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রাজধানীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

রাজধানী রামপুরার আফতাব নগর মোড়ে ব্যাটারিচালিত রিকশায় গলার ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সাদিয়া কিশোরগঞ্জ সদর উপজেলা নিউটাউন গ্রামের মো. তকি তাহমিদের স্ত্রী। বাবার নাম আব্দুল কাইয়ুম। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তিনি সবুজবাগ বাসাবো এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।


মৃতের ছোট ভাই তামজিদ নওশাদ বলেন, বোনের পাসপোর্ট করতে আফতাব নগরে আসা হয়েছিল তার বাসা সবুজবাগ বাসাবো থেকে। পাসপোর্ট অফিসে কথা বলে বোনের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাযোগে রামপুরা গিয়ে গাড়িতে ওঠে তার মেজো বোনের বাসা গুলশান কালা চাঁদপুর সেখানে যাওয়ার কথা ছিল। পথে আফতাব নগর মোড়ে ব্যাটারিচালিত রিকশার চাকায় গলার ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়।


পরে তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।

ads
ads
ads

Our Facebook Page

↑